সকাল ৯:২৫ শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে দেড় বিঘা পেঁপে বাগান কেটে বিনাস

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে প্রকাশ্য দিবালোকে দেড় বিঘা জমির পেঁপে গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।বুধবার (২৬ এপ্রিল) সকালে সদর উপজেলার কুলবাড়িয়া পাঁচচারা মাঠে এ ঘটনা ঘটে।
জমির মালিক আলাউদ্দীনের ছেলে আব্দুল লতিফ জানান, তার শরিকানা দেড় বিঘা জমিতে ৭-৮ মাস পূর্বে পেঁপের চারা রোপন করেন। ওই জমি নিজেদের দাবী করে একই গ্রামের তোফাজ মালিথার ছেলে তোবারক হোসেন তুহিনের নেতৃত্বে তার লোকজন সকালের দিকে ওই জমিতে প্রবেশ করে দেড় বিঘা জমিতে লাগানোর সমস্ত পেঁপে গাছ কেটে তছরুপ করে। পেঁপে গাছ কাটাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে সদর উপজেলার বৈকন্ঠপুর পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত করে।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *