রাত ২:৩৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে নিয়ে পূর্ণাঙ্গ পয়েন্টের আশায় মাঠে নামছে ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
ইন্টার মায়ামি জার্সিতে অভিষেকের অপেক্ষায় লিওনেল মেসি। শনিবার (২২ জুলাই) ক্রুস আজুলের বিপক্ষে লিগস কাপের ম্যাচে দেখা যেতে পারে ক্ষুদে জাদুকরকে। তবে শুরুর একাদশে নাও থাকতে পারেন এলএমটেন, ইঙ্গিত দিয়েছেন কোচ জেরার্দো মার্টিনো। ডি আর ভি-পি এন কে স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল ৬টায়। এদিকে হিরন্স ডেরায় যোগ দিচ্ছেন মেসি-বুস্কেতসদের সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবা।

কদিন আগেও কজন চিনতো যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকে? মেজর লিগ সকারের খবর রাখতো কজনা? এক মেসি পাল্টে দিয়েছেন সব। বদলে দিয়েছেন মার্কিনিদের সকারকেই। ক্ষুদে জাদুকরের বিশ্বজোড়া ভক্ত সমর্থকদের চোখ মেক্সিকান ক্লাব ক্রুস আজুলের বিপক্ষে লিগস কাপের প্রথম ম্যাচের দিকে। যে ম্যাচে গোলাপী জার্সিতে অভিষেক হতে পারে লিটল ম্যাজিশিয়ানের।
যে ম্যাচের আগে মাত্র তিন সেশন অনুশীলনের সুযোগ পেয়েছেন মেসি। সঙ্গে ছিলেন বার্সেলোনার সাবেক সতীর্থ সার্জিও বুস্কেটসও। তবে মেসি ভক্তদের দ্বিধায় রাখলেন ইন্টার মায়ামির নতুন কোচ জেরার্দো মার্তিনো।

ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেন, আমি এখনো ঠিক করিনি ক্রুস আজুলের বিপক্ষে মেসিকে খেলাবো কি না? তবে তার অভিষেকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। খুব বেশি পরখ করে দেখার সুযোগ হয়নি। ওকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না।
তৃতীয়বারের মত মেসিকে শীষ্য হিসেবে পেয়েছেন এ আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান। এর আগে আর্জেন্টিনা আর বার্সেলোনায় টাটার সান্নিধ্য পেয়েছিলেন ক্ষুদে জাদুকর। এবারের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন রকম হতে যাচ্ছে মনে করছেন মার্তিনোর।

ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেন, আর্জেন্টিনা আর বার্সেলোনার সঙ্গে বর্তমান পরিস্থিতিকে মেলানো যাবে না। তবে নির্ভার মেসির গোলের ক্ষুধা আর জয়ের ইচ্ছা একই আছে। আমরা অনেক রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হওয়ার অপেক্ষায়। জোর দিয়ে বলতে পারি ইন্টার মায়ামি এমনকী মেজর লিগ সকারের জন্য দারুন কিছু অপেক্ষা করছে।
ইতোমধ্যেই এ ম্যাচের টিকিট মূল্য গিয়ে ঠেকেছে এক লাখ ডলারেরও বেশি। বিক্রিও হয়ে গেছে সব টিকিট।

মেসির আগমনে ব্রডকাস্টার অ্যাপেল টিভি বাড়িয়েছে তাদের পরিসরও। ১৮ ক্যামেরা, চার স্লোমোশন ক্যামেরার সঙ্গে স্টেডি ক্যাম, স্কাইক্যম, ড্রোন সবই থাকছে।

তবে দেশের মেসি ভক্তদের জন্য দুঃসংবাদ। লিগস কাপের এ ম্যাচ দেখতে সাবস্ক্রাইব করতে হবে অ্যাপেল টিভি। এছাড়াও ক্রীড়া ভিত্তিক টিভি চ্যানেল ইউনিভিশনে খেলা দেখতে পারবেন যুক্তরাষ্ট্র ও কানাডাবাসী।
ইন্টার মায়ামিকে অনেকেই তুলনা করছেন পুরোনো বার্সেলোনার সঙ্গে। কাতালুনিয়ার অবসরপ্রাপ্ত ফুটবলারদের মিলনমেলা হতে চলেছে ক্লাবটি। মেসি, বুস্কেটসের পর সেখানে যোগ দিয়েছেন আরেক বার্সা সতীর্থ জর্ড আলবা। ফ্রি ট্রান্সফারে খেলবেন মায়ামি জার্সিতে। ক্লাব লেজেন্ড ইনিয়েস্তার যোগ দেয়া নিয়েও গুঞ্জন ডালপালা মেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *