মিরসরাইয়ে পাচারের সময় ৩০২ বস্তা ইউরিয়া সার জব্দ

 

মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় ৩০২ বস্তা ইউরিয়া সার জব্ধ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার ভোরে উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকা থেকে ২টি ট্রাক ভর্তি সারগুলো জব্ধ করা হয়। জব্ধ করা সারের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। সারগুলো মিয়ানমারে পাচারের জন্য নেয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক মোঃ মতিউর রহমানের নের্তৃত্বে উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রজেক্টের চল্লিশ গেইট এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে পানিতে ঝাঁপ দেয় চোরাকারবারীরা। পরে দুই ট্রাক ভর্তি ৩০২ বস্তা ইউরিয়া সার জব্ধ করা হয়। জব্ধ করা সারের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৮জনকে আটক করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম বলেন, পুলিশ পৌছানোর পূর্বে এক তৃতীয়াংশ পাচার করে ফেলা হয়েছে। আমরা মূল পাচারকারী পর্যন্ত পৌছানোর চেষ্ঠা করছি। বিষয় গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের জন্য আটককৃত আট জনের নাম প্রকাশ করা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *