
মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় (চিনকি আস্তানা) এলাকায় ৭ বছরের শিশু কন্যা ধর্ষণের অভিযোগ।
ধর্ষক ও অভিযুক্তর নাম দুলাল প্রকাশ দুলাল ড্রাইভার। বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর সোনা পাহাড়ের দুলাল ড্রাইভারের বাড়িতে ঈদের দিন আসরের পরে এই অমানবিক ও পাশবিক ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার দুলাল ড্রাইভার এর বাসায় ভাড়া থাকতো। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। ধর্ষণের শিকার শিশু কন্যাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ধর্ষণের পর থেকেই অভিযুক্ত ধ*র্ষক দুলাল ড্রাইভার পলাতক রয়েছে। ঘটনা তদন্তে জোরারগঞ্জ থানা পুলিশের টিম কাজ করছে।