
মিরসরাই প্রতিনিধি :
৩০ মে ২০২৬ ইং বাতিঘর যুব সংঘের উদ্যোগে আয়োজিত প্রথম বৃত্তি পরীক্ষা ২০২৬-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দক্ষিন অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
বাতিঘর যুবসংঘের সভাপতি রেজাউল করিম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিতি ছিলেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব জনাব রেজাউল করিম নোমান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিক ছিলেন মো: শাহজাহান মাস্টার, মাস্টার আনোয়ার হোসেন লিটন, বি,এন,পি নেতা মো: মোস্তফা ও দক্ষিন, অলি নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ ভুইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।
উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের অধ্যবসায়, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং এমন মহতী উদ্যোগের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বাতিঘর যুব সংঘের-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।