
মিরসরাইয় প্রতিনিধি :
মিরসরাইয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার।গ্রেফতারকৃতদের মধ্যে মিরসরাই পশ্চিম গোভনীয়ার মেহেদী হাসান ও বড়তাকিয়া সৈদালী গ্রামের আবুল কালামের ছেলে নাজিম রয়েছে। এরা মিরসরাইয়ে মোটরসাইকেল চু-রি, মহাসড়কে ছিনতাই ডা-কাতি মাদক ব্যবসাসহ পেশাদার অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে।
র্যাব-৭ এর একটি দল তাদের অস্ত্রসহ ডা-কাতি প্রস্তুতিকালে গ্রেফতার করে মিরসরাই থানায় সোপর্দ করেছে। তাদের সাথে জেলা ও বিভাগীয় বিভিন্ন অপরাধ চক্রের সাথে সম্পৃক্ততা রয়েছে। তাদের যোগসাজশে বহিরাগত সন্ত্রাসীরা মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে অপরাধ কর্মকাণ্ড চালায়।