বিকাল ৫:৩৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার দিলেন তার ভক্ত

বিনোদন  প্রতিবেদক : মডেল ও অভিনয় তারকা বিদ্যা সিনহা সাহা মিম ভক্তের কাছ থেকে গোল্ডের ব্রেসলেট উপহার পেয়েছেন। তার অভিনীত মুক্তি পাওয়া ‘অন্তর্জাল’ ছবিটি দেখে তাকে এই উপহার দিয়েছেন ওই ভক্ত। দেশ-বিদেশ মিলিয়ে রেকর্ডসংখ্যক ১৮৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’। সাইবার থ্রিলার ছবিতে বিদ্যা সিনহা মিম অভিনয় করেছেন নিশাত নামের এই ছবির প্রধান নারী চরিত্রে। শুক্রবার মুক্তি পেয়েছে মিমের নতুন এই ছবিটি।

শোবিজ তারকা মিমের এই ছবিকে বলা হচ্ছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার মুভি। তাই দর্শকের মাঝেও আগ্রহ একটু বেশিই। আর সেই আগ্রহের কারণেই ছবিটি দেখে এক দর্শক নায়িকা মিমকে নিজের স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন। নিজের অভিনীত ছবিটি দেখা শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিম বলেন, সকাল থেকে রেসপন্স অনেক ভালো পেয়েছি। যারা যারাই দেখেছেন, বের হয়ে টেক্সট করছেন, ফোন দিচ্ছেন, খুব ভালো বলছেন। এই সময়ে এ রকম একটি ছবি হতে পারে, বিষয়টিকে তারা উৎসাহ দিচ্ছেন। কিছুক্ষণ আগেই একজন দর্শক ছবিটা দেখে আমাকে এই গোল্ডের ব্রেসলেট উপহার দিয়েছেন।

উল্লেখ্য, ‘অন্তর্জাল’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, কিটো ভাই, অমিত সিনহা প্রমুখ। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *