রাত ১০:০৩ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হলেন দীপিকা

বিনোদন ডেস্ক:
মাস কয়েক আগেই ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর ঘোষণা দিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। সঙ্গে জানিয়েছিলেন, সব ঠিক থাকলে জুলাইয়ে জন্ম নেবে তার সন্তান। কিন্তু নির্ধারিত সময়ের আগেই তার কোলজুড়ে নতুন অতিথি এসেছে। আজ ২১ জুন এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা।
তথ্যটি সামাজিক মাধ্যমে দিয়েছেন দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম। নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘২১ জুনের ভোরের দিকে আমাদের পুত্রসন্তান পৃথিবীর আলো দেখল। যদিও কিছুটা সময়ের আগেই হলো, তবে চিন্তার কোনও কারণ নেই। মা ও ছেলে দু’জনেই সুস্থ রয়েছে, আশীর্বাদ করবেন।’
দীপিকা-শোয়েব চলতি বছর ২২ জানুয়ারির দুপুরে সাদা পোশাকে, মাথায় ‘ড্যাড টু বি’ ও ‘মম টু বি’ টুপি পরে ঘোষণা করেন তাদের সন্তান আগমনের খবর। যদিও বারবার সমালোচনার মুখে পড়তে হয়ে দীপিকাকে। শোয়েবের সঙ্গে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন। প্রশ্ন ওঠে, তিনি আদৌ সন্তানসম্ভবা কি না।

তবে এসব কটাক্ষে নীরব ছিলেন না দীপিকা-শোয়েব। নিন্দুকদের জবাব দিয়েছেন তারা।  ২১ জুন তাদের সদ্যজাত সন্তান যেন ছাই দিল নিন্দুকদের মুখে।

সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে ২০১৮ সালে সংসার পাতেন দীপিকা। শোনা যায়, ধর্ম ও নাম বদলে ফেলেন শোয়েবকে বিয়ে করার জন্য। বিয়ের পাঁচ বছরের মাথায় দীপিকা-শোয়েবের সংসারে আগমন ঘটল নতুন অতিথির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *