রাত ৯:১৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি হলেন মোহমেদ মইজ্জু

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
ক্ষমতাসীন দলকে হারিয়ে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হলেন ভারত বিরোধী হিসেবে পরিচিত মোহমেদ মুইজ্জু। ৫৪ শতাংশ ভোট পেয়ে তিনি প্রগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপের (পিপিএম) নেতৃত্বাধীন জোট থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি রাজধানী মালের মেয়ের ছিলেন। খবর আল জাজিরা

নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়ে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন বর্তমান ইব্রাহিত মোহমেদ সলিহ। মালদ্বীপের নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পরই তিনি এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তাকে অভিনন্দন জানান।

চীন ও ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের ক্ষেত্রে এ নির্বাচন তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

গত ৯ সেপ্টেম্বর প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হলে এতে এককভাবে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে এ নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় (রানঅফ)।

নির্বাচনের আগে মোহামেদ মুইজ্জু প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট হতে পারলে মালদ্বীপে ভারতের প্রভাব কমাবেন। এছাড়া দেশে যে ভারতীয় সেনা রয়েছে তাদের তিনি ভারত পাঠিয়ে দেবেন।

এদিকে নির্বাচনে জয়লাভের পরপরই দলের কারাবন্দি দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনের ‍মুক্তি দাবি জানিয়েছেন মুইজ্জু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *