রাত ৮:৫০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :
মানিকগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২। আজ (সোমবার) সকালে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সানোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন কুমার সরকার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সেলিম পারভেজ, সদস্য গোলাম ছারোয়ার ছানু, আনিসুর রহমান হিমু ও বাসুদেব সাহা এবং জেলা ক্রীড়া অফিসার আল-আমিনসহ সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে জেলার ৫টি সরকারী ও ৪টি বেসরকারী কলেজ।
সারাদেশে একযোগে চলমান এই টুর্নামেন্টে প্রতিজেলা থেকে চ্যাম্পিয়নরা পর্যায়ক্রমে বিভাগ ও পরবর্তীতে বিজয়ীরা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে বলে জানান জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *