সন্ধ্যা ৭:৩৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে আলু- পেঁয়াজ বিক্রি, জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অতিরিক্ত মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বায়রা হাট ও সিংগাইর বাজারে অভিযান চালানো হয় বলে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান।

তিনি বলেন, সরকার নির্ধারিত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে ওই উপজেলায় অভিযান চালানো হয়। অতিরিক্ত মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এসময় সবুজ স্টোরকে দুই হাজার, শাওন স্টোরকে দুই হাজার, রুবেল সবজি ভাণ্ডারকে দেড় হাজার টাকা ও রমজান স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও সিংগাইর থানা পুলিশ সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *