
বিনোদন ডেস্ক
জনপ্রিয় সুইডিশ সংগীতশিল্পী টিনা টার্নারের ছেলে আইকে টার্নারকে মাদক-কাণ্ডে গ্রেফতার করেছে টেক্সাস পুলিশ। বর্তমানে তাকে কারাগারে রাখা হয়েছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মিররের বরাতে দ্য নিউজ জানিয়েছে, টেক্সাসে সংগীতশিল্পী আইকে টার্নারকে ভোরে ট্রাফিক লাইটের নিচ থেকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রথমে তাকে হেডলাইট নিভানোর পর টেনে নেওয়া হয়েছে।
চলতি বছরের মে মাসে মারা যান আইকে টার্নারের মা টিনা টার্নার। ৬৪ বছর বয়সী গায়িকার মৃত্যুর পর স্বজনরা বলেছিলেন, শেষ দিনগুলোয় পরিপূর্ণ জীবন যাপন করেছেন টিনা।
দ্য নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, মাদকদ্রব্য সেবনের চেষ্টার সময় পুলিশের হাতে ধরা পড়েন আইকে। তাকে আটকের সময় এক দশমিক সাত গ্রাম ক্র্যাক কোকেইন এবং দশমিক সাত গ্রাম মেথামফেটামিন উদ্ধার করেছে।