
মাগুরা প্রতিনিধি :
মাগুরায় একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মৃত উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শহরের ঢাকারোড বাসস্ট্যান্ড এলাকার সৈকত হোটেলে একটি কক্ষে মৃত দেহটি পাওয়া যায় বলে মাগুরা সদর থানার ওসি সেকেন্দার আলী জানান।
নিহত বোরহান উদ্দিন (৪৭) রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা। তিনি বেসরকারি কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ওসি বলেন, সোমবার রাত ১০ টার দিকে কোম্পানির কাজে মাগুরায় এসে সৈকত হোটেল একটি কক্ষ ভাড়ায় নেন তিনি। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তার স্ত্রী তাকে ফোনে না পেয়ে হোটেলের ব্যবস্থাপকে ফোন দেন।
তিনি আরও বলেন, এ সময় ব্যবস্থাপ খবর দিলে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তাকে বিছানায় মৃ*ত অবস্থায় পায়।
এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে; এ ছাড়া এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।