দুপুর ১:২৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা পরিষদের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

২১ এপ্রিল ২০২৬ বিকাল ৩:১৫ টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সিরডাপ মিলনায়তনে ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ:নারীর অর্থনৈতিক ক্ষমতায়ণের অভিমুখী বাজেট’ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। প্রারম্ভিক বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, ড. সেলিম জাহান এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব ড. সাদিয়া শারমিন।
সম্মানিত আলোচক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী, বিআইডিএস এর গবেষণা পরিচালক (জিইডি) ও ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. অতনু রাব্বানি, বিআইডিএস এর সিনিয়র রেসার্চ ফেলো ড. আজরীন করিম, দ্য ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ এর সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সাবিনা পারভীন, সিপিডির রিসার্চ অ্যাসোসিয়েট প্রীতিলতা খন্দকার হক ও সানেমের ডেপুটি ডিরেক্টর ইশরাত শারমিন।
আলোচনা শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শাহিদা পারভীন শিখা; শক্তি ফাউন্ডেশনের তাহমিনা ইয়াসমিন, একশন এইড বাংলাদেশ এর মরিয়ম নেছা, ওয়াইডব্লিউ সিএ অব বাংলাদেশ এর মৌসুমী, এডাবের সমাপিকা হালদার, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখাদাশপুরকায়স্থ।
উক্ত গোল টেবিল বৈঠকে সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য সংগঠনের মধ্যে একশন এইড, শক্তি ফাউন্ডেশন, ব্লাষ্ট, ঢাকা ওয়াইডব্লিউ সিএ অব বাংলাদেশ; বাংলাদেশ ট্রেডইউনিয়ন সেন্টার, নারী মৈত্রী, বাংলাদেশ নারী প্রগতি সংঘ এবং এডাব এর প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দ, সম্পাদকমন্ডলী, কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ প্রায় ১৩০জন উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন উপপরিষদ সম্পাদক রাবেয়া খাতুন শান্তি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *