রাত ১০:৫৫ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহানগর গোধূলি যান্ত্রিক ত্রুটির কারনে নিজামপুর স্টেশনে থামলো

মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি নামের একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে থেমে যায়। রোববার (৩০ জুন) দুপুর ১টায় উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের এক ঘণ্টার চেষ্টায় তা সচল হয়। এসময় ডাউন লাইনে কোনো ট্রেন চলাচল করেনি। স্থানীয় প্রত্যক্ষদর্শী নুরুচ্ছাপা নিলয় জানান, সাধারণত এখানে ট্রেন থামে না। দুপুর ১টার সময় হঠাৎ একটি ট্রেন থেমে পড়ায় কৌতুহলবসত দেখতে যাই। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায়। পরে তারা সেটি ঠিক করে পুনরায় ছেড়ে যায়। সীতাকুণ্ডের সহকারী স্টেশন মাস্টার রাকিব উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি (৭০৪) ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে মিরসরাইয়ের নিজামপুর স্টেশন এলাকায় থেমে যায়। ট্রেনে থাকা কর্মকর্তাদের এক ঘণ্টার চেষ্টায় সচল করতে সক্ষম হয়। পরে দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি আবারো রওনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *