সন্ধ্যা ৬:২৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কোর পর এবার ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
রাশিয়ায় কনসার্টে ভয়াবহ বন্দুক হামলার পর এবার সন্ত্রাসী হামলা নিয়ে সতর্কতা জারি করেছে ফ্রান্স। দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল রোববার (২৪ মার্চ) এ নিয়ে জ্যেষ্ঠ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তা এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রার সঙ্গে বৈঠক করেছেন। খবর রয়টার্সের
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্যাব্রিয়েল আতাল বলেন, কয়েক মাস পরেই প্যারিসে অলিম্পিক গেমসের আয়োজন করা হবে। এরই মধ্যে মস্কোতে চালানো হামলার দায় স্বীকার করেছে আইএস। এর ফলে আমাদের দেশেও হামলার ঝুঁকি তৈরি হয়েছে।
ফ্রান্সে সন্ত্রাসী হামলার হুমকিসংক্রান্ত সতর্কব্যবস্থার তিনটি মাত্রা রয়েছে। ফ্রান্সে অথবা বিদেশে কোনো হামলা হলে বা হামলার আশঙ্কা করা হলে সর্বোচ্চ মাত্রার সতর্কসংকেতটি সক্রিয় করা হয়।

হামলার সর্বোচ্চ মাত্রার সতর্কসংকের জারি করা হলে গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলোয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। যেমন রেলস্টেশন, বিমানবন্দর, ধর্মীয় স্থান ও বিভিন্ন জনসমাগমের জায়গায় সশস্ত্র বাহিনীর টহল জোরদার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *