রাত ২:৩১ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বজ্রাঘাতে চাচা-ভাতিজার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে মাছের খামারের পানি নিষ্কাশনের সময় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার লংগাইর ইউনিয়নের সতের বাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে সুহেল মণ্ডল (৪০) ও আকবর আলী মণ্ডলের ছেলে রাজিব মণ্ডল (৩৫)।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, বৃষ্টিতে মাছের খামারে কাজ করতে গিয়ে বজ্রপাতে তারা মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *