
ময়মনসিংহ প্রতিনিধি : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতাভুক্ত জেলাসমূহ ‘আউশ আবাদে সমস্যা ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় ‘শীর্ষক আঞ্চলিক কর্মশালা ও কৃষক পুরষ্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া। পরিচালক সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মো:তাজুল ইসলাম পাটোয়ারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক কৃষিবিদ ড.মির্জা মোফাজ্জল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.মো: রমিজ উদ্দিন।।