রাত ১০:১৮ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
ঘরের মাটিতে ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী মাসে শুরু হবে স্বাগতিকদের এ অভিযান। আসন্ন সফরের জন্য আজ প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি ঘোষিত প্রাথমিক স্কোয়াডে টাইগ্রেসদের দলে ফিরেছেন সালমা খাতুন। তবে বাদ পড়েছেন পেসার জাহানারা আলম এবং ব্যাটার রুমানা আহমেদ।
ভারতীয় নারী দলের এ সফরে তাদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ৯ জুলাই শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে বাঘিনীদের অভিযান। এরপর ১১ ও ১৩ জুলাই বাকি দুইটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
১৬ জুলাই প্রথম ওয়ানডের পর বাকি দুইটি ম্যাচ হবে ১৯ এবং ২২ জুলাই। একদিনের আন্তর্জাতিক খেলায়ও মিরপুরেই সফরকারীদের মুখোমুখি হবে স্বাগতিকরা।
প্রাথমিক স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোশতারি, মুরশিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *