বিকাল ৩:৫৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়সকালে ব্রণের কারণ ও প্রতিকার: ডা: তাসনিম তামান্না

বয়সকালে ব্রণ? কারণ ও প্রতিকার

আমার তো আগে ব্রণ ছিলনা, স্কিন কত ক্লিন ছিল! এখন ব্রণ হচ্ছে আর স্কিন কেমন কালো হয়ে যাচ্ছে – এধরনের কমপ্লেইন আমরা হরহামেশাই শুনি। কিন্তু বয়স বাড়ার পর ব্রণ হয় কেন? এটা কি নিছকই প্রকৃতির খেয়াল নাকি আপনার ভুল? আসুন জেনে নিই।
বয়:সন্ধির পরপরই যে ব্রণ ওঠা শুরু হয় সেটি মূলত puberty acne বা Teen acne. বয়:সন্ধির পর শরীরে হরমোনের যে পরিবর্তন হয় সেটির কারণে এই ব্রণ হয়। যাদের ত্বক খুব তৈলাক্ত তাদের এ ব্রণ বেশি হলেও ড্রাই বা নরমাল স্কিনে হবেনা বিষয়টা এমন নয়।
এখন আসি এডাল্ট একনে তে। বয়স যদি ত্রিশের কোঠায় হওয়ার পর হঠাৎ দেখতে পান ব্রণ শুরু হয়েছে সেটাকে এডাল্ট একনে হিসেবে ধরা হয়। এডাল্ট একনে টিন একনে এর চেয়ে ভয়াবহ কেননা এটি ফিজিওলজিক্যাল না। হরমোনের ইমব্যালেন্স, আনহেলদি ডায়েট বা বাজে স্কিন প্রোডাক্ট ব্যবহারের ফলে মূলত এডাল্ট একনে শুরু হয়। তাই ট্র‍্যাডিশনাল মেডিসিন যেমন এন্টিবায়োটিক এর ব্যবহারে খুব একটা উপকার পাওয়া যায়না। এডাল্ট একনে তে ব্রণ অনেক দ্রুতগতিতে ছড়ায় এবং সাধারণত পুজ ও স্কার হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।
এডাল্ট একনে হলে কি করবেন?
√ প্রথমত হরমোনের কোন সমস্যা থাকলে সেটির কারেকশন জরুরি। সেজন্য ডাক্তারের সাথে আলোচনা করা আবশ্যক।
√ অতিরিক্ত চিনি জাতীয় খাবার যেমন সফট ড্রিংকস, আইসক্রিম এগুলি বাদ দিতে হবে।
√ স্কিন প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সাবধানী হতে হবে। রঙ ফর্সাকারী ক্রিম ব্যবহার করা যাবেনা।
এডাল্ট একনে যেহেতু টিন একনে থেকে আলাদা তাই এটি দ্রুত সারাতে অন্যান্য ট্রিটমেন্ট অপশন যেমন পিলিং, লেজার এসবের সাহায্য নেয়া যেতে পারে।

ডা: তাসনিম তামান্না
চিফ কনসালটেন্ট (স্কিনেজ ডার্মাকেয়ার)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *