রাত ১২:৩৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন না মেসি

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
একটা বিশ্বকাপ ছাড়া সবই ছিল লিওনেল মেসির কাছে। গত বছর কাতারে সেটিও অর্জন করে নিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর জিতিয়ে নিজের ক্যারিয়ার নিয়ে এখন তৃপ্ত মেসি। বিশ্বকাপ জেতার পর মেসি এখন আর কোনো ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবছেন না।
এমনকি ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে এগিয়ে থাকাটাও বাড়তি আনন্দ দেয় না তাকে।
শুক্রবার রাতে ইন্টার মিয়ামির সংবাদ সম্মেলনে কথা বলেন মেসি। সেখানে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারজুড়ে অনেকবার বলেছি- ব্যালন ডিঅর গুরুত্বপূর্ণ পুরস্কার নয়। ব্যক্তিগত দিক থেকে সবচেয়ে সুন্দর পুরস্কার কিন্তু আমি কখনোই এটাকে গুরুত্ব দেইনি।
সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের হয়ে কোনো অর্জন। আমি বিশ্বকাপ জিততে পারছিলাম না, সেটি জেতার পর, এখন আমি এমনকি ব্যালন ডি অর নিয়ে ভাবছিও না।’
মিয়ামির অধিনায়ক আরো বলেন, ‘বিশ্বকাপ ছিল সবচেয়ে সেরা অর্জন আর এখন আমি সময়গুলো উপভোগ করছি কেবল। সত্যিটা হচ্ছে, আমি ব্যালন ডি অর নিয়ে ভাবছি না।
যদি এটা আসে, তাহলে সুন্দর একটা ব্যাপার হবে। যদি না পাই, কিছুই হবে না। এখন ইন্টার মিয়ামির হয়ে আমার নতুন চাওয়া আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *