রাত ১২:৩৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ব্যাচেলর ইন ট্রিপ ‘ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছি: নাসিম সাহনিক

বিনোদন প্রতিনিধি :
আজ ১০ অক্টোবর চলচ্চিত্র নির্মাতা ও লেখক নাসিম সাহনিকের জন্মদিন। জন্মদিন উপলক্ষে আপনার সংবাদের সাথে কথা বলেছেন এই নির্মাতা।
প্রশ্ন: বর্তমানে কি নিয়ে ব্যস্ত?
– ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছি। বর্তমানে চলচ্চিত্রটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে। শীঘ্রই সেন্সর বোর্ডে সেন্সরের জন্য জমা দেয়া হবে।
প্রশ্ন: ‘ব্যাচেলর ইন ট্রিপ’ কি ধরনের চলচ্চিত্র?
– এটি একটি ট্রাভেল স্টোরি। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়।
প্রশ্ন: ছবিটি কবে দর্শক দেখতে পাবে?
-এই বছর মানে ২০২৩ সালেই দর্শক ছবিটি দেখতে পাবে। সেই লক্ষ্যেই আমি কাজ করছি। এই ছবির প্রযোজনা সংস্থা আম্মাজান ফিল্মসও সেভাবে প্রস্তুতি নিচ্ছে।
প্রশ্ন: সামনে কোন চলচ্চিত্র নির্মাণ করবেন?
– ব্যাচেলর ইন ট্রিপের পর ‘সুদীপ্তদের গোয়েন্দাগিরি’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা রয়েছে। এটির প্রিপ্রডাকশনের কাজ অনেকটাই করা আছে। এছাড়া আরও কিছু চিত্রনাট্য আমার আগে থেকেই রেডি আছে।
প্রশ্ন: ওয়েব সিরিজ করছেন কি?
– আমি প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করেছিলাম ২০১৯ সালে। সামনে থ্রিলার টাইপ একটি ওয়েব সিরিজ করার বিষয়ে কথা চলছে। এছাড়া একটি ওয়েব ফিল্মের কাজ নিয়েও অনেক দূর এগিয়ে গিয়েছি। আশা রাখি সামনে দর্শক ওটিটি প্ল্যাটফর্মে আমার বেশকিছু ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্ম দেখতে পাবেন।
প্রশ্ন: শুধুই কি গোয়েন্দা থ্রিলার এই ধরনের প্রডাকশন করবেন?
– না। সামাজিক এবং রোমান্টিক টাইপ প্রডাকশন করার ইচ্ছা আছে। আর ব্যাচেলর ইন ট্রিপে দর্শক রোমান্টিক কমেডির ফ্লেভার পাবে।
প্রশ্ন: আপনাকে ধন্যবাদ।
– আপনার সংবাদ পরিবারকেও ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *