রাত ৮:০০ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বোল্ড লুকে আবারও আলোচনায় এনা সাহা

বিনোদন  প্রতিবেদক : অনেকটাই অল্প বয়সে অভিনয়ের জগতে পা রেখেছিলেন কলকাতার অভিনেত্রী এনা সাহা। এরপর দ্রুতই তিনি টলিপাড়ায় সাহসী ও আত্মবিশ্বাসী অভিনেত্রী হিসেবেই পরিচিত তিনি। আর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলে তো চোখে পড়বে তাঁর গ্ল্যামারাস ও বোল্ড অবতার। নিজের প্রতিটি ছবিতেই যেনো নিত্য – নতুন রূপে ধরা দেন এনা।

এই বঙ্গসুন্দরী কলকাতার টিভি সিরিয়াল দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। অতঃপর একের পর এক চলচ্চিত্রেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি। অবশ্য এনা সাম্প্রতিক বছরগুলোতে নিজে অভিনয়ের চেয়ে বেশি সময় দিচ্ছেন প্রযোজনায়। বলা যায়, নিজের ব্যানারের কাজ নিয়েই এখন ব্যস্ত দিন কাটাচ্ছেন। তবু স্টাইলিশ সাজে নজর কাড়তে তিনি বরাবরই ওস্তাদ। সম্প্রতি নিজের কিছু বোল্ড লুকের ছবি দিয়ে আবারও আলোচনায় এনা সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *