বিকাল ৫:৩৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন- বোনাসের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি :

বেতন-বোনাসের (Salary)  দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ
ঈদের আগে শ্রমিকদের জুন মাসের বেতন ও বোনাস পরিশোধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

বৃহস্পতিবার( Thursday)  (২২ জুন)22 june বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহরের চিনিকল রোড থেকে লাল পতাকার মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুরমোড়ে মিছিল শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

বিক্ষোভ সমাবেশে জেলা সিপিবির সভাপতি দেওয়ান মোহাম্মদ বদিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি সামিউল ইসলাম বাবু, শ্রমিক নেতা রবিদাস, শ্রমিক ফ্রন্টের সদস্য সুধারাম বাবু হিটলার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে ঈদ নিয়ে শ্রমিদের মধ্যে হতাশা বিরাজ করছে। এমনিতেই শ্রমিকের মজুরি কম। তারা ঈদের আগে অতিরিক্ত কাজ করেন তাদের আয় বাড়ানোর জন্য। কিন্তু মালিকরা ঈদের আগে বেতন-বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি করেন। বেশিরভাগ মালিকরা বোনাস না দিয়ে ৫০০ থেকে এক হাজার টাকা বকশিশ দেন। অনেকে তাও দেন না। ঈদের আগে শ্রমিকের পূর্ণ বোনাস ও জুনের চলতি বেতন পরিশোধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *