
স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতি টংগী পশ্চিম থানার উদ্যোগে ইফতার মাহফিল টংগী কলেজে গেটে এন এফ সি-২ রেস্টুরেন্টে আয়োজন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ফারুকের সঞ্চালনায় ও সমিতির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা, সংরক্ষিত কাউন্সিলর কেয়া শারমিন, টংগী পাইলট স্কুল এন্ড গার্লসের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া,সফিউদ্দিন সরকার একাডেমি অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, সেবা শুশ্রূষা হাসপাতালে চেয়ারম্যান প্রফেসর ডা: জালাল আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট টংগীর সভাপতি এডভোকেট শওকত আলী, লাইফ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান শাহাবুদ্দিন ফারাজী, টংগী কালচারাল সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ বি এম সাইদুল হক,সুজন- সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরে সভাপতি মনিরুল ইসলাম রাজিব প্রমুখ। আলোচনা শেষে ইফতার করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।