সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে দক্ষিণী তারকা কীর্তি সুরেশ

বিনোদন  প্রতিবেদক : ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা কীর্তি সুরেশ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। নিজের দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাত্তিলের গলায় মালা দিতে চলেছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের খবর – দুবাইয়ের ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়ার সময় থেকেই বন্ধুত্ব এই নায়িকার। সেই বন্ধুত্ব পরবর্তীতে গড়ায় প্রেমে। যা এখন বিয়েতে রূপ পেতে চলেছে।

জানা গেছে, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে তাদের চার হাত এক হবে। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন কীর্তি। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হবে তার বিবাহ উৎসব। চলবে তিন দিন। বিয়ের আগেই জল্পনা চলছে – প্রেমিকের গলায় বিয়ের মালা পরিয়ে কীর্তিও দুবাই পাড়ি জমাবেন। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেননি তিনি। আর বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেননি।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, কীর্তির বিয়েতে থালাপতি বিজয়, চিরঞ্জীবী, অ্যাটলি কুমার, ন্যানির মতো দক্ষিণী তারকারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বলিউডের বরুণ ধাওয়ানও বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন বলে জানা গেছে। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘থোরি’ ছবির হিন্দি রিমেক ‘বেবি জন’ এ বরুণের বিপরীতে কীর্তি অভিনয় করেছেন। আর সেই সূত্রেই বরুণের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠেছে। ছবিটি আসছে বড়দিনে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *