বিকাল ৩:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশিষ্ট চিকিৎসক ডা: আবদুল্লাহ আল মামুন গাজীপুরের সকল নাগরিকদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

ডেস্ক রিপোর্ট :

ঈদ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান বিশিষ্ট চিকিৎসক ডা: আবদুল্লাহ আল মামুন। তিনি গাজীপুরে বসবাসকারী সকল নাগরিকদের সহ বিশ্বের সকল মুসলিম ভাই- বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।  তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন” রমজানের পবিত্রতা ও সংযম আমাদেরকে ধৈর্য, ত্যাগ ও ভালোবাসার শিক্ষা দেয়। ঈদুল ফিতর হলো এই ত্যাগ ও সংযমের প্রতিদান, যা আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করে।

সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, ঈদের এই পবিত্র উপলক্ষ্যে আমরা একে অপরের পাশে দাঁড়াই, দুঃখী-অসহায় মানুষের মুখে হাসি ফোটাই এবং সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *