রাত ১:৩১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের গুঞ্জনে কি প্রতিক্রিয়া দেখালেন শ্রীলেখা

বিনোদন  প্রতিবেদক : কলকাতার অভিনয় তারকা শ্রীলেখা মিত্র প্রায়শঃ আলোচনায় থাকেন। নিজের ‘ডোন্ট কেয়ার’ স্বভাবের কারণে অন্যদের চাইতে বেশিই আলোচনায় থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সোজাসাপটা মন্তব্য করে প্রায়ই বিতর্কে জড়ান তিনি। সোশ্যাল মিডিয়ার ব্যাপক চর্চিত এই অভিনেত্রী নিজের বিয়ের গুঞ্জন নিয়ে আবারও আলোচনায় এসেছেন।

কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, বিয়ের এই গুঞ্জনের সূচনা শ্রীলেখার একটি ছবিকে কেন্দ্র করে। তাতে দেখা যায়, বসে আছেন শ্রীলেখা। তার হাতে বিমানের টিকিট। চোখে চশমা। সিঁথিতে সিঁদুর। মূলত, সিঁদুর পরার কারণে অবাক হয়েছেন নেটিজেনরা। এরপর থেকে তাদের প্রশ্ন – তবে কি ফের বিয়ে করলেন শ্রীলেখা।

মজার বিষয় হলো শ্রীলেখা তার এই নতুন বিয়ের গুঞ্জন খুব একটা দীর্ঘ হতে দেননি। এই জল্পনার আগুনে জল ঢেলেছেন তিনি নিজেই। এই প্রসঙ্গে তিনি বলেন, আপনি যদি বিস্মিত হন তাই বলছি, আমি আবারও বিয়ে করিনি। মূলত, আমি সিঁদুর খেলেছিলাম। এবার শান্তি হয়েছে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে গুণী অভিনেত্রী শ্রীলেখা মিত্র ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের সেই সংসারে রয়েছে এক কন্যা সন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *