বিকাল ৪:০৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে আটকে দিল ইমিগ্রেশন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে বিদেশ সফরে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। রোববার বিকেলে তার নামিবিয়া যাওয়ার কথা ছিল। জানা গেছে, তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ১১ জন কর্মকর্তার একটি দল অফিসিয়াল কাজে যাচ্ছিলেন, কিন্তু বাকি ১০ জন যেতে পারলেও তাকে ফেরত পাঠানো হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন। ঠিক শেষ মুহূর্তে তাকে ডেকে জানানো হয় যে, সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে এই মুহূর্তে বিদেশ সফরে যেতে না দেওয়ার নির্দেশনা এসেছে।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হাবিবুর রহমান ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। সাম্প্রতিক সময়ে সরকার, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, ২৬টি সরকারি ও বেসরকারি ব্যাংকের এমডিসহ পরিচালকদের দুর্নীতির অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে চিঠি দিয়েছে। এই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জুলাই অভ্যুত্থানের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে দুজন ডেপুটি গভর্নরসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলেও হাবিবুর রহমান এবং নূরুন নাহার ডেপুটি গভর্নর পদে বহাল ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *