
বিনোদন প্রতিবেদক:
নতুন জীবনের পথচলা শুরু করলেন নাট্যপরিচালক মেরাজ আহমেদ দীপু। শুক্রবার (২০ নভেম্বর) নারায়ণগঞ্জের শহীদ নগর এলাকার সাইপা শিরিন প্রিয়াংকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
পারিবারিক আয়োজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন এই নাট্যপরিচালক। তাঁদের এই শুভ পরিণয়ে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
বিনোদন অঙ্গনের পরিচিত মুখ মেরাজ আহমেদ দীপুর নতুন জীবনের এই সূচনায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
দাম্পত্য জীবনে ভালোবাসা, সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এমন প্রত্যাশা সবার।
নবদম্পতি মেরাজ আহমেদ দীপু ও সাইপা শিরিন প্রিয়াংকার জন্য রইল আন্তরিক শুভকামনা।