
ডেস্ক রিপোর্ট : বাংলা নতুন বছর শুরুর আগে একটি সুখবর দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ বিপু তিনি তার ফেসবুকে পোস্ট দেন যে ‘আজ বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ প্রথমবারের মতো ১৫ হাজার মেগাওয়াটের মাইলফলক পার করেছে। আজ রাত ৯টায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে রেকর্ড ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিলো- যেকোনো মূল্যে সাধারণ মানুষের জীবনে স্বস্তি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য পূরণে আমাদের বিদ্যুৎ বিভাগের কর্মীরা অক্লান্ত কাজ করে যাচ্ছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন।’