রাত ১১:১৭ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের বকেয়া ৮০০ মিলিয়ন ডলার চেয়েছে আদানি গ্রুপ

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের কাছে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ ৮০০ মিলিয়ন ডলারের বেশি পরিমান অর্থ চেয়েছে আদানি গ্রুপ, এ অর্থ দ্রুত পরিশোধের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠানটি। শনিবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, বকেয়া ৮০০ মিলিয়ন ডলার পরিশোধের জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে ভারতের আদানি গ্রুপ। সেই সঙ্গে বকেয়া সত্ত্বেও বাংলাদেশকে গড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি। আদানি গ্রুপ বাংলাদেশ সরকারকে জানিয়েছে, কারখানা নির্মাণের জন্য নেওয়া ঋণ পরিশোধের জন্য ঋণদাতারা তাদের চাপ দিচ্ছে। বিলম্বের কারণে অর্জিত সুদসহ শিগগিরই অর্থ পরিশোধ করা হবে বলে আশা প্রকাশ করেছে গ্রুপটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *