রাত ২:৩৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, দেশজুড়ে গ্রেফতার ১৮০

 আন্তর্জাতিক ডেস্ক  রিপোর্ট :
পুলিশের গুলিতে তরুণ নিহতের ঘটনায় উত্তাল ফ্রান্স। প্রবল বিক্ষোভের মুখে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার তদন্তের আহ্বান জানিয়েছে ফরাসি প্রসিকিউটররা।

রাজধান প্যারিসে মঙ্গলবার পুলিশ ১৭ বছর বয়সী এক তরুণকে ট্রাফিক আইন ভঙ্গের কারণে দাঁড়াতে বলে। পুলিশের দাবি, সে তরুণ তা মানতে রাজি না হওয়ায় তারা গুলি করতে বাধ্য হয়েছেন। আহত তরুণ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে মারা যায়।
১৭ বছরের তরুণের নাম নাহেল এম। সে আলজেরিয়া এবং মরক্কো বংশোদ্ভূত ফরাসি নাগরিক।
খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে ফরাসি জনগণ। শহরে রাতারাতি সহিংস দাঙ্গা শুরু হয়ে যায়। বিক্ষোভকারীরা গাড়ির পাশাপাশি ভবনে আগুন দিচ্ছে।
উদ্ভূত পরিস্থিতে বিষয়টি নিয়ে কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। বৃহস্পতিবার সকালে সহিংস বিক্ষোভকে ‘একদম অযৌক্তিক’ অভিহিত করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বৃহস্পতিবার বলেন, সহিংস বিক্ষোভ থেকে ১৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের হামলায় ১৭০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রনে বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রান্সজুড়ে অন্তত ৪০ হাজার পুলিশ মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে বুধবার রাতে মোতায়েন করা হয়েছিল ৯ হাজার পুলিশ সদস্য।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *