বিকাল ৫:৩৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢালতে বলার কারণ জানালেন ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার :
গত সোমবার (৯ অক্টোবর) রাজধানীর গাবতলী থেকে মিরপুর রোডগামী সড়কে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মির্জা ফখরুল, মঈন খান, মির্জা আব্বাস ও রিজভীর মাথায় ইউরেনিয়াম ঢেলে মাথা ঠাণ্ডা করে দেবেন বলে মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তার এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। কিন্তু তিনি কি কারণে বিএনপি নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢালতে চেয়েছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।
অবশেষে সে বিষয়ে মুখ খুলেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়েছেন কেন সেদিন তিনি বিএনপির নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢালতে চেয়েছিলেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শান্তি ও উন্নয়ন সমাবেশে ইউরেনিয়াম ঢালতে বলার কারণ হিসেবে বলেন, সেদিন আমি বলেছিলাম রূপপুরে ইউরেনিয়াম আসতেছে। যেটা এসেছে সেটা সারাবিশ্বে স্বীকৃত, পরিবেশ বান্ধব। এর মধ্যদিয়ে আমরা বিশ্বের পরমাণু ক্লাবের ৩৩তম সদস্য দেশ হয়েছি।
তিনি আরও বলেন, এত কোটি কোটি টাকার ইউরেনিয়াম আমরা আনলাম আর তারা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে চায়, সেজন্য বলেছি ওদের মাথায় ইউরেনিয়াম ঢালব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *