সকাল ৯:১৩ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে ইসরায়েলিদের সঙ্গে তুলনা করলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি গতকাল যে ধ্বংসাত্মক কর্মসূচি করেছে, পুলিশ তা ধৈর্য সহকারে মোকাবিলা করেছে। এই হামলা স্মরণ করিয়ে দেয় গাজায় যেভাবে ইসরায়েলি বাহীনি হামলা করেছে বিএনপিও হাসপাতালে হামলা চালিয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকালের সহিংসতার দায় বিএনপি এড়াতে পারবে না। আইন অনুযায়ী এই নিস্বংসতার বিচার হবে। পুলিশ হত্যা করে নতুন নৃশংস ও বর্বরতার নজির সৃষ্টি করলো বিএনপি।
তিনি আরও বলেন, আহত হলো পুলিশ, ক্ষতিগ্রস্ত হলো সাধারণ মানুষ আর তারাই আবার হরতাল করছে। যারা প্রধানবিচারপতির বাসায়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, পুলিশ হাসপাতেল হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলা শুরু হয়েছে ক্ষতিগ্রস্তরা মমলা করবে। পুলিশ হাসপাতালে হামলার জন্য মামলা হবে। সুনির্দিষ্ট ভাবে আসামিদের গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *