সন্ধ্যা ৬:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে কুপিয়ে হত্যা,জেক থেকে বের হয়ে সড়কে নিহত ছেলে

ডেস্ক রিপোর্ট :
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস বিশ্বরোড গোলচত্বর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ফকির (২০) ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী গ্রামের মৃত কিবরিয়া ফকিরের ছেলে। বাবাকে কুপিয়ে হত্যা মামলায় কয়েকদিন আগে জামিনে ছাড়া পেয়েছেন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাঈম ফকির ২০২২ সালের ডিসেম্বরে তার বাবাকে কুপিয়ে খুন করেন। ঘটনার পর নাঈম ফকিরের চাচা দেলোয়ার ফকির বাদী হয়ে নাঈমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় বহুদিন জেল খাটেন নাঈম। সম্প্রতি জেল থেকে জামিনে বের হন। মঙ্গলবার দিনগত রাতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ বাকি জানান, নিহত মোটরসাইকেল চালক ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেস সড়কে দ্রুতগতিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এ সময়ে রেলিং ভেঙে মোটরসাইকেল চালকের গলা ও পেটের মধ্যে লোহার পাত ঢুকে যায়। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *