রাত ১১:৩৭ বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ২০০০ পরিবার পেল ঈদ উপহার

 

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : বান্দরবানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম এর উদ্যোগে ২০০০ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর নির্দেশনায় বান্দরবান জেলা যুবদলের পক্ষ থেকে মানবিক এই উদ্যোগটি স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং সংসদীয় আসনের এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহবায়ক আব্দুল মাবুদ, সাশৈত্রু, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আবু বক্কর, এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে এই ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই ঈদের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পায়। তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায়দের মুখে হাসি ফোটানো সম্ভব।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জহির ইসলাম মাসুম তার বক্তব্যে বলেন, “মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। এই ধরনের কার্যক্রম শুধু ঈদেই নয়, সারা বছর জুড়েই অব্যাহত থাকবে। তিনি সমাজের সকলকে এ ধরনের মানবিক কাজে অংশগ্রহণের আহবান জানান।
প্রধান অতিথি সাচিং প্রু জেরী বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করুক।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে ঈদ উপহার তুলে দেন এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *