বিকাল ৫:২৫ শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে প্রতীক বরাদ্দ কার্যক্রম এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা

 

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩০০ নং বান্দরবান আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, বান্দরবানের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি , অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, এস এম হাসান,মো.আবু তালেব,অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এবং প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রার্থী সাচিং প্রু জেরী কে ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. আবুল কালাম আজাদকে হাত পাখা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীনকে শাপলা কলি এবং জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ এর পক্ষে তাঁর প্রতিনিধির হাতে লাঙ্গল প্রতীক প্রদান করেন রিটার্নিং অফিসার শামীম আরা রিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *