বিকাল ৩:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ৪ নেতা বহিষ্কার

 

বাসুদেব বিশ্বাস,বান্দরবান :
দলীয় শৃখলা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর চীফ কালেক্টরসহ চার নেতাকে দলের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে|
বুধবার (২৪ জুন) বিকেলে বান্দরবানের উজানীপাড়াস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর নবাগত সাধারণ সম্পাদক মং শৈ প্রু ত্রিপুরা|
এসময় সাধারণ সম্পাদক মং শৈ প্রু ত্রিপুরা বলেন, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে চীফ কালেকক্টর অটল চাকমা, সহকারী কালেক্টর মং এ নু মারমা, প্রশাসনিক সমন্বয়ক অনুপম চাকমা (অনু) এবং সহকারী কালেকক্টর জীবন ত্রিপুরাকে দলের সকল কার্যক্রম ও সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে| বহিষ্কৃত ব্যক্তিরা যদি দলের নাম বা পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কিংবা উশৃংখল কর্মকান্ডে জড়িত হন, তবে তার দায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) বহন করবে না| বান্দরবান জেলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এসময় জানান দলীয় সাধারণ সম্পাদক মং শৈ প্রু ত্রিপুরা | দলের সকল নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য এসময় তিনি সকলের প্রতি অনুরোধ জানান|
সংবাদ সম্মেলনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর সভাপতি উবামং মারমা, সহ-সভাপতি তনদির বম,সাংগঠনিক সম্পাদক মং শৈ প্রু ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির সদস্য রাম তন সাং বম (মালেক) ,সমন্বয়ক আশিষ ত্রিপুরাসহ দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *