সন্ধ্যা ৬:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১২

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী। শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শ্রীধর গাঙ্গুলি। বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান।
তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী দোলা পরিবহন ফকিরহাটের ফলতিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী রাজিব পরিবহনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে দোলা পরিবহন সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় রাজিব পরিবহনের যাত্রী শ্রীধর গাঙ্গুলী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ সময় উভয় বাসের ১০ জন যাত্রী কম-বেশি আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাস দুটিকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *