
ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ ইসলামী ব্যাংকিং এর শরীয়াহ্ বোর্ডের সভা অদ্য ১২ অক্টোবর ২০২৩ইং ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হাফেজ মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহ বাকী, সভাপতি শরীয়াহ্ সুপারভাইজরী কমিটি। আরো উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ সাইফুল্লাহ সহ-সভাপতি শরীয়াহ্ সুপারভাইজরী কমিটি এবং প্রফেসর মোহাম্মদ মোজাহিদুল ইসলাম চৌধুরী, সদস্য- শরীয়াহ্ সুপারভাইজরী কমিটি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিবিএল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব হুমায়ুন বখতিয়ার এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ তাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় ড. মোঃ আব্দুল কাদের ও মোঃ জামিল হোসেন সিএমএ, ইসলামী ব্যাংকিং ডিভিশনের মুরাকিব। সভায় পূর্ববর্তী সভার বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন এবং ভবিষ্যত কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সবশেষে ব্যাংকের কার্যক্রম ও অগ্রগতির জন্য মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত কামনা করা হয়।