বিকাল ৫:৫২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় পাকিস্তান

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বলিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় পাকিস্তান। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দেশটি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া চিঠিতে এ আগ্রহের কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ চিঠির কথা জানানো হয়।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বলিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাই; যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং তাদের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারবে।’ তিনি বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান তিনি।
চিঠিতে শাহবাজ শরিফ উল্লেখ করেন, ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ ও দক্ষিণ এশিয়ায় অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায়গুলো আমাদের সক্রিয়ভাবে খুঁজে বের করা দরকার বলে আমি বিশ্বাস করি। এটি দক্ষিণ এশিয়ার জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *