রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে দেড় দশকের পথে জ্যাকুলিন

বিনোদন  প্রতিবেদক : বলিউডের শ্রীলংকান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ টানা ১৪ বছর কাটিয়ে দিলেন বলিউড চলচ্চিত্র দুনিয়ায়। দ্বীপ রাষ্ট্র থেকে এসে বিখ্যাত বলিউডে এসে খুব অল্প সময়ের মধ্যেই তার পরিচিতি আর জনপ্রিয়তা চলে আসে। মোহিত সুরি, ডেভিড ধাওয়ান, সাজিদ খান, রোহিত শেট্টির মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন গ্ল্যামার গার্ল জ্যাকুলিন। ভিনদেশী ফিল্মি জগতে এতগুলো বছর কাটানোর পর আজও একটা ইচ্ছা অপূর্ণ থেকে গেছে জ্যাকুলিনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অপূর্ণ সেই ইচ্ছা নিয়ে তিনি কিছু কথা বলেছেন।

তিনি বলেন,  ২০০২ সালে আমি সঞ্জয় লীলা বানসালির “দেবদাস” ছবিটা দেখেছিলাম। এই ছবিতে শাহরুখ খান, মাধুরী দীক্ষিত আর ঐশ্বরিয়া রাই ছিলেন। আর এই ছবি দেখার পরই আমি বলিউডে নিজের ভাগ্যপরীক্ষার জন্য উৎসাহিত হয়েছিলাম।

ভারতীয় গণমাধ্যমের ওই সাক্ষাৎকারে জ্যাকুলিন আরও বলেছেন, সত্যি কথা বলতে, আমি সব সময় সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করতে চেয়েছি। আর তার “দেবদাস” আমার সবচেয়ে বড় প্রেরণা ছিল। এই ছবিতে বানসালির কাজ আমাকে অবাক করেছিল। আমি দুচোখ ভরে তার কাজ দেখেছিলাম।

সম্প্রতি জ্যাকুলিনের নাচ ‘আইফা ২০২৩’ এর মঞ্চে রীতিমতো ঝড় তুলেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। তাকে আগামী দিনে সোনু সুদের সঙ্গে ফতেহ ছবিতে দেখা যাবে। এছাড়াও অর্জুন রামপাল, বিদ্যুৎ জামওয়ালের ক্র্যাক ছবির নায়িকা তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *