বিকাল ৫:৫১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার্তদের পাশে এসে দাঁড়ালেন ‘ বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১ ব্যাচ’ মিরসরাই উপজেলা

মিরসরাই উপজেলা প্রতিনিধি :

দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ‘মিরসরাই উপজেলার ‘ বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১’ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা । ভারতের ত্রিপুরার রাজ্যের গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পর বাংলাদেশে বন্যা শুরু হয়। এমন সংকটময় সময়ে মিরসরাই উপজেলার এসএসসি ২০০১ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১’ তারা স্বেচ্ছাসেবক হিসেবে ছুটে যান মিরসরাই উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সেখানে তারা শুকনো খাবার ও বিশুদ্ধ পানি ও রান্না করা বিতরণ করে চলেছেন। তারা
দেশের যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় দৃঢ় প্রত্যয়, দায়িত্ববোধ ও অদম্য সাহসের সঙ্গে অসহায় মানুষের পাশে থাকেন। তাদের এই মহতি উদ্যোগগুলো পুরো উপজেলায় সারা ফেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *