সন্ধ্যা ৬:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বটিয়াঘাটা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ

বটিয়াঘাটায় আওয়ামী যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিএনপির সৃষ্ট নৈরাজ্য,সন্ত্রাস, অগ্নিসংযোগ,ককটেল নিক্ষেপ ও জনজীবন বিপর্যস্ত করার প্রতিবাদে গতকাল রবিবার বিকাল ৪ টায় আ’লীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে যুবলীগের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটিয়াঘাটা নাহড়ীতলা বাসস্ট্যান্ড মোড়ে শান্তি সমাবেশের মাধ্যমে শেষ হয় । উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক অনুপম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ । সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক জিএম মিলন গোলদার ও যুগ্ম-আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান, জলমা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্রদাস টিকাদার কার্তিক, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম,সাবেক ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগ নেতা মুশফিকুর রহমান সাগর গোলদার, সাবেক ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগ নেতা অরিন্দম গোলদার, অভিজিৎ রায়, অমৃত , শান্তনু বিশ্বাস প্রমূখ । অনুরূপভাবে বিকাল সাড়ে পাঁচটায় গল্লামারী এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্টিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *