
ছাগলনাইয়া প্রতিনিধি: অদ্য ২৩ জুলাই ফেনীর ছাগলনাইয়া থানা বার্ষিক পরিদর্শন করেন ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান ।
পরিদর্শনকালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ জনাব সুদ্বীপ রায় পলাশ।
এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ছাগলনাইয়া থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
এ সময় পুলিশ সুপার ছাগলনাইয়া থানার সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে অপরাধ দমনে আরো সক্রিয় হয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের অনুরোধ জানান।