
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
অধিকৃত পশ্চিমতীরে দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা করেছে সন্দেহভাজন ফিলিস্তিনি এক শ্যূটার। ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি
পশ্চিমতীরের হুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ অঞ্চলটিতে পূর্বে ইসরায়েলিদের ওপর ব্যাপক হামলা চালানো হত। বর্তমানে এখানে ইসরায়েলিদের বসতি স্থাপন করা হয়েছে।
ইসরায়েলের মিডিয়ার খবরে বলা হয়েছে, গাড়ি পরিষ্কার করার একটি স্থানে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ফিলিস্তিনি ওই শ্যূটার হ্যান্ডগান দিয়ে গুলি চালায়।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা জানিয়েছে, নিহত দুজনের বয়স ৩০ ও ৬০ বছর। তারা বেসামরিক নাগরিক এবং সম্পর্কে বাবা ও ছেলে।
ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ এ হামলার প্রশংসা করেছে।
অন্যদিকে, এ হামলার পর ইসরায়েল সেনাবাহিনী পশ্চিমতীরে নিরাপত্তা বাড়িয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে।