সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

স্টাফ রিপোর্টার :
রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মো. মনিরুজ্জামান নামের এ পুলিশ সদস্য তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
শনিবার (১ জুলাই) সকালে তেজগাঁও রেলস্টেশন ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্য নিহতের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। ছিনতাইকারীর ছুরিকাঘাত নাকি অন্য কিছু-সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা যায়, ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে সকালে ঢাকায় ফেরেন। ট্রেনে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নেমে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন। এ সময় ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *