
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের স্বাধীনতার প্রতিপাদক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং তাদের শহীদ পরিবার সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের অংশ হিসেবে ফরেন সার্ভিস একাডেমি কর্তৃক আজ ০১ আগষ্ট ২০২৩ এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচীর অংশ হিসেবে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এম.পি, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহরিয়ার আলম, এম.পি., শ্রদ্ধেয় পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, ফরেন সার্ভিস একাডেমির শ্রদ্ধেয় রেক্টরসহ মোট ষোল জন উর্ধ্বতন কর্মকর্তা এ সময় জাতির পিতা ও তাঁর শহীদ পরিবারের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে ষোলটি গাছ একাডেমি প্রাঙ্গনে রোপণ করেন।
বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের দেওয়া বিবৃতিতে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী পরিবেশ সংরক্ষণের প্রতি জাতির পিতার উদ্যোগের কথা তুলে ধরেন এবং সকলকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, ফরেন সার্ভিস একাডেমির প্রশিক্ষণরত কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।