রাত ১১:২১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ

ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমি তাদের জানিয়েছি যে, তারা আসতে পারে। নির্বাচন কমিশন বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবে।

জানা যায়, চলতি সপ্তাহের শুরুতে সিইসিকে দেয়া ইমেইলে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করে কমনওয়েলথ। কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি আগামী ১৯-২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে।

এর আগে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তারা নির্বাচনকালে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরে অবশ্য তারা জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে তারা ঢাকায় চার সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে।

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে গেলেও নির্বাচনকালে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কি না, তা এখনো তারা জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *